কিশোরগঞ্জের কুলিয়ারচর -বাজিতপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষে লাভবান চাষিরা। শসা বাম্পার ফলন হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন শসা চাষিরা। বাজারে দাম ভালো থাকায় খুশি শসা চাষিরা। শষা চাষে কম পূঁজিতে বেশি লাভবান হওয়ায় দিন দিন শষা চাষ বাড়ছে উপজেলার বিভিন্ন এলাকায়। অন্যান্য ফসলে লোকসান গুণতে হলেও শসা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন চাষিরা।

কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো:ওবায়দুল হক জানান, এবারে উপজেলায় শসা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ শত হেক্টর। মালচিং পদ্ধতিতে শসা চাষে অল্প সময়ে ভালো ফলন এবং বাজার দর ভালো থাকায় উপজেলায় শসা চাষের প্রতি আগ্রহ বেড়েছে শসা চাষিদের।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে কৃষি ইউনিট (কৃষিখাত)এর আওতায় বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার কৃষকদের বিনামূল্যে বীজ,মালচিং পেপার,জৈব সার,বালাইনাশক,ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে।
সরেজমিন কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ এলাকা ঘুরে দেখা যায়, মালচিং পদ্ধতিতে শসা চাষ করে শসা চাষিরা ক্ষেত পরিচর্যা করতে ব্যাস্ত সময় পার করছেন। বাজার দর ভালো থাকায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা বলেন মালচিং পদ্ধতিতে অল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ পাওয়া যায় শসা চাষে। শসা চাহিদা বাজারে থাকায় বাজারদর বেশি বলে জানান তারা। কৃষক মান্নান মিয়া জানান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে বাস্তবায়ন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে কৃষি ইউনিট(কৃষিখাত) আমাদের বিনামূল্যে বীজ,সার, মালচিং পেপার,কীটনাশকসহ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে।
কৃষক আঃজলিল মিয়া জানান,এই পদ্ধতিতে শসা চাষ করলে পরিশ্রম কম লাগে,ফসল ভালো হয়,আগাছা কম হয়।আমরা গরীব মানুষ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পিকেএসএফ কৃষি ইউনিট (কৃষিখাত) কুলিয়ারচর শাখার স্যারেরা আমাদের বিনামূল্যে বীজ, সার,মালচিং পেপার কীটনাশকসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে।যার ফলে আমরা এইবার শসা চাষে সাফল্য লাভ করবো ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: dsnews910@gmail.com . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪