মাইলস্টোন ট্রাজেডি এবং সাগরে ডুবে নিহত শিক্ষার্থীদের স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স ডিপার্টমেন্ট আজ একটি আবেগঘন থিয়েটার প্রদর্শনী আয়োজন করেছে।
নাটকটি আইরিশ নাট্যকার জন মিলিংটন সিঞ্জের লেখা মর্মস্পর্শী একক নাটক ‘রাইডার্স টু দ্য সি’ অনুকরণে মঞ্চায়ন করা হয়। নাটকের নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষক আল জাবির।বহিঃপর্যবেক্ষক পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.সুদীপ চক্রবর্তী। অনুষ্ঠান শুরুর পূর্বে মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রদর্শনীতে মাস্টার্স ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন:
ক্যাথলিন চরিত্রে — সন্ধ্যা বেগম,নোরা চরিত্রে — সাদিয়া মেহ্জাবিন তিস্তা,মারিয়া চরিত্রে — সুমাইয়া সুলতানা মিম,বার্টলি চরিত্রে — সোনালী আক্তার, ফিটি চরিত্রে — লামিয়া আক্তার,জনৈক নারী চরিত্রে — অর্পিতা বাউল,অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা প্রদর্শনী দেখে গভীর শোক প্রকাশ করেন। প্রদর্শনী ৩০ জুলাই ২০২৫ তারিখে বিকাল ৬ টা এবং সন্ধ্যা ৭:৩০ মিনিটে জিয়া হায়দার থিয়েটার ল্যাব, পুরাতন কলা ভবনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই থিয়েটার প্রদর্শনী শিক্ষার্থীদের স্মরণে একটি শক্তিশালী বার্তা হিসেবে দাঁড়িয়েছে, যা সমাজে সচেতনতা ও সমবেদনার পরিবেশ তৈরিতে সাহায্য করবে বলে মনে করছেন দর্শকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: dsnews910@gmail.com . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪