সম্প্রতি গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামি শহীদুল ইসলাম (২৮) কে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোঃ আশরাফুল কবির।
গ্রেফতার শহীদুল ইসলাম (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। বর্তমানে সে গাজীপুর চৌরাস্তা এলাকার কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
র্যাব কমান্ডার জানান, শেরপুর জেলার নকলা থানার বাদশা ভোগড়াবাইপাস গাজীপুর বসবাস করে আসছেন। ঘটনার দিন গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে এলোপাথারীভাবে কুপিয়ে আহত করে। ঘটনাটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারন করাকালে শহীদুল ইসলাম ও তার সহযোগীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তুহিনকে ধাওয়া করে। এসময় তুহিন জীবন রক্ষার্থে দৌড়ে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটে রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে পালিয়ে যায়। এরপর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তারই প্রেক্ষিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরান বাজারের “তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ” এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে শহিদুল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: dsnews910@gmail.com . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪