ফয়জুর রহমান, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :হালুয়াঘাটে ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন নলকুড়া এলাকার বরশিগিরি মোড় থেকে
বিশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, দক্ষিণ নলকুড়া গ্রামের তপন রিছিলের ছেলে রুনাল রেমা (২১),রিয়াজ উদ্দিনের ছেলে শাহাদত (২১) ও মুজাখালী গ্রামের বুলবুলের ছেলে
আলমগীর (২৪) ।এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: dsnews910@gmail.com . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪