
জীবন বীমা করপোরেশন রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে সম্প্রতি আয়োজন করে ‘বিজনেস পারফরম্যান্স অ্যাপরাইজাল প্রোগ্রাম-২০২৫’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।
অনুষ্ঠানে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের জন্য বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রেকর্ড পরিমাণ ৪ কোটি ২৫ লাখ টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন গুলশান শাখার ব্যবস্থাপক রাজন কুমার রায়। অসাধারণ এ সাফল্যের জন্য তাঁকে দেওয়া হয় ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’।
জীবন বীমা করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার মহাব্যবস্থাপক (উন্নয়ন) মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন) মো. মাজেদুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বক্তারা জীবন বীমার সেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: dsnews910@gmail.com . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪