ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

নরসিংদীতে দেওয়ানি আদালতে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে সাক্ষ্যগ্রহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী জজ কোর্টে দেওয়ানি আদালতে প্রথম বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার নরসিংদীর সিনিয়র সহকারী জজ মুনিয়া জাহিদ নিশা এর আদালত বিবাদী পক্ষের ২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেন বিচারক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার সাক্ষ্য গ্রহণ করে স্মার্ট বিচার বিভাগের যাত্রায় নতুন মাত্রা সৃষ্টি হচ্ছে বলে জানান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন।

আদালত সূত্রে জানা গেছে, নরসংদী জেলার পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপিঠের একজন অপসারণকৃত শিক্ষক ২০২১ সালে পলাশ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন। মামলার বাদীপক্ষের সাক্ষী গ্রহণ শেষ সোমবার(৮ জুলাই) বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল।বিবাদীপক্ষের ১ জন সাক্ষী নারী হওয়ায় এবং অপর সাক্ষীর সেমিস্টার পরীক্ষা চলমান থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে মামলাটি দ্রুত নিষ্পত্তি জন্য আদালত “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০” এর আলোকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হয়।সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেন বিচারক মুনিয়া জাহিদ নিশা।

আদালতের বেঞ্চ সহকারী গোলাম মাসুম জানান, বিবাদী পক্ষের আইনজীবী এম. নাদিম হোসেন খান নাঈম বিবাদী পক্ষের ২ জন সাক্ষীর সাক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহণের জন্য আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে হোয়াটসঅ্যাপ এর ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন। এসময় বাদী জেরা করেন এবং মামলাটি শেষ পর্যায়ে রয়েছে।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার সাক্ষ্য গ্রহণ করায় মামলা জট কমবে এবং এতে মামলা সংশ্লিষ্ট জনগণ উপকৃত হবেন। এ পদ্ধতিতে মামলার কার্যক্রম ুপরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে দেওয়ানি আদালতে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে সাক্ষ্যগ্রহন

আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪