ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার মুগরাইন হাওরে এই মর্মান্তিক মৃত্যুও ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার পূত্রবধূ পিপাসা আক্তার (২১)। তারা সম্পর্কে বউ-শাশুড়ি হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রেজিয়া ও তার পুত্রবধূ পিপাসা আক্তার বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। হাওরের উত্তাল ঢেউয়ের মাঝে গোসল করতে নেমে শাশ্বড়ি রেজিয়া আক্তার পা পিছলে পানির প্রবল স্রোতে তুলিয়ে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও পানির স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুইজনের মৃত্যুও সংবাদ নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য

আপডেট সময় : ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪