ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসব পালিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে ইবি থানা সংলগ্ন মাঠে এই পূজা উৎসব উৎযাপিত হয়। একইসাথে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে পূজো মণ্ডপ থেকে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা সুব্রত চক্রবর্তী, আইসিটি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার, ফোকলোর স্টাডিজ

বিভাগের এরশাদুল হক, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিপ্লব সরকার, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ ইবির অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এর আগে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। এরই প্রেক্ষিতে আগের বারের তুলনায় এইবার

সংক্ষিপ্ত পরিসরে পূজা উদযাপন করেছে বলে জানা যায়।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বলেন, দেশে বন্যার কারণে একটি সংকটকাল চলছে। এই প্রেক্ষিতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু সংক্ষিপ্ত আকারে আমাদের পূজার আয়োজন করা

হয়েছে। তবে, আমাদের পূজার স্থানটি নিচু হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে যা আমাদের কার্যক্রমে সমস্যার সৃষ্টি করছে। প্রশাসনের নিকট দাবী থাকবে, আমাদের মন্দিরের জায়গাটি যেন উঁচু করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসব পালিত 

আপডেট সময় : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪