ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

নরসিংদীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত-১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাগলা শিয়ালের কামড়ে মনোহরদী ও সংলগ্ন কাপাসিয়ার কয়েকটি গ্রামে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর। আক্রান্তরা ভ্যাকসিনের অভাবে দুর্ভোগে

রয়েছেন।

গত বুধবার(২৩ অক্টোবর)দুপুর থেকে বৃহস্পতিবার(২৪ অক্টোবর)সকাল পর্যন্ত মনোহরদী কোচেরচর ও মনোহরদী সংলগ্ন গাজীপুর জেলার কাপাসিয়ার সনমানিয়া এবং মির্জানগরে ১৫ জন ব্যক্তি

শিয়ালের কামড়ে আহত হয়েছে।

ঘটনার শিকার কোচেরচর গ্রামের রফিকুল ইসলাম জানান,বুধবার দুপুরে এক স্কুল ফেরত শিশুকে পাগলা শিয়াল আক্রমণ করে। তাকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও সেখানে মারাত্মক

আক্রমণের শিকার হন। এভাবে সেখানে ৮/৯ জন আহত হন। শিয়ালের আক্রমণের শিকার কোচেরচর গ্রামের ফেরদৌসি, সোহেল, রাহি, তরিকুলের এর নাম জানা গেলেও অন্যদের নাম জানা

সম্ভব হয়নি। তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কোচেরচরের সাদেকের ছেলে প্রাথমিক শিক্ষার্থী তরিকুল(৮)এর অবস্থা শোচনীয় হওয়ায় তাকে ঢাকায় নেয়া

হয়েছে।

একইভাবে বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ও মির্জানগর গ্রামেও পাগলা শিয়ালের কামড়ে ৪/৫ জন আহত হন। তাদের মধ্যে বাচ্চু, বকুল ও মোর্শেদার নাম জানা গেছে। তারা

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, এ মুহূর্তে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। তবে শিয়ালের কামড়ে আহত ব্যক্তি

বেশি হলে ভ্যাকসিন এখানে আনা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত-১৫

আপডেট সময় : ০৭:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪