ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

ধনবাড়ীতে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ধনবাড়ীতে অসাম্প্রদায়িক ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন সংগঠন নিজেরা করি ও তার অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতি দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘বাল্য বিয়ে, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার কন্ঠ হোক সোচ্চার’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক এই পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান।

অনুষ্ঠানে ভূমিহীন সমিতির ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি কছিম উদ্দিন সভাপতিত্ব করেন। ভূমিহীন নেতা শামছুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, নিজেরা করি’র ঢাকা বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, নিজেরা করির সাবেক কর্মকর্তা মামুনুর রহমান টিয়া, সাংবাদিক এস.এম শহীদ, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান , বিদ্যালয় পর্যায়ে বাল্য বিয়ে, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংতা প্রতিরোধ বিষয়ক গঠিত কমিটির প্রধান ৮ম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন – ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু সহ সাংবা‌দিকবৃন্দ।

উদ্বোধন শেষে বিকেলে দড়িচন্দ্রবাড়ী এবং সন্ধ্যায় হারিনাতেলী গ্রামে পৃথক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ সংগীত ও গণ নাটক মঞ্চস্থ হয়। আজ মঙ্গলবার রাতে আমিরপুর আটাপাড়া মোড়ে একই রকম কর্মসূচি পালনের মধ্য দিয়ে সাংস্কৃতি পদযাত্রা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধনবাড়ীতে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪