করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক
- আপডেট সময় : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৬৪৩ বার পড়া হয়েছে

করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে । সিভিল সোর্সের ভিত্তিতে করিমগঞ্জ ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে গত ৫ আগষ্ট রাত ৮.৫০ থেকে ১০.২০ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহির টিমটি করিমগঞ্জ চড়পাড়ায় নিরাপত্তায় নিয়োজিত থাকা অবস্থায় সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে ইয়াবা বেচা কেনার সময় মাদক ব্যবয়ায়ীদের হাতেনাতে আটক করা হয়। তারপর অধিকতর অনুসন্ধানে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ইয়াবা,গাজা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ মালামাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদক ব্যবসায়ী আসাদ এর তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মধ্যপাড়ার আশরাফ উদ্দিন,পিতাঃ মৃত তাজ আহম্মেদ, মোঃ রুবেল পিতা মৃত জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ৪২ পিস ইয়াবা, কন্ট্রোলার ০৮পিস, ০১ কেজি , ২৫০ গ্রাম গাজা,০১ চাইনিজ কুড়াল, ০২ রামদা, ০১ চেইনমোবাইল ০৬টিচার্জার ০৪টি,মোবাইলের ব্যাটারি ০২টি, হেডফোন ০১টি, ২টি ছুরি উদ্ধার করা হয়। রাত ১০.২০ পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামীদের রাত ১১ টার দিকে কমিরগঞ্জ থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।












