ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

ঐতিহ্যের সন্ধানে; শেখ রাসেল স্মরণে জাতীয় খেলার আয়োজন।।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৮২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ যুগের অনেক শিশু কিশোররা জানেই না বাংলাদেশের জাতীয় খেলা কি। কিংবা জেনে থাকলেও খেলে দেখা হয়নি কখনো। খেলে দেখাতো দূরের কথা এমনও অনেক শিশু কিশোর রয়েছে যাদের সশরীরে কোনোদিন উপভোগ করার সুযোগ হয়নি বাঙালির ঐতিহ্যময় জাতীয় খেলা হা-ডু-ডু। বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ধরে রাখতে নান্দাইলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। চরশ্রীরামপুর আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজ উদ্যোগে শেখ রাসেল স্মরণে শনিবার (৬ জুলাই) বিকালে চরবেতাগৈর ইউনিয়নে চরশ্রীরামপুর আনন্দবাজার মাঠে হা-ডু-ডু টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সভাপতি মো. চাঁনু মিয়ার সভাপতিত্বে হা-ডু-ডু খেলায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন, মো.শাহাব উদ্দিন ভুঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার, স্থানীয় চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার প্রমুখ।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন। খেলার মাঠ উপচে গাছের ডালে উঠে এ খেলা উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
খেলায় নান্দাইল উপজেলার চৈতনখালি ফরাজি একাদশ ১৪-৪ পয়েন্টে উপজেলার চরকোমরভাঙ্গা একাদশ হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টেের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি ষাঁড় প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐতিহ্যের সন্ধানে; শেখ রাসেল স্মরণে জাতীয় খেলার আয়োজন।।

আপডেট সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪