সংবাদ শিরোনাম ::
করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৬৪২ বার পড়া হয়েছে

ষ্ঠাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দরগাভিটা এলাকা থকে মাদক দ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী দল।
গত ১৪ আগষ্ট ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাত ৮ টার দিকে মোঃ কামাল মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত কামাল মিয়ার বাড়ি বালিয়াপাড়ার দরগাভিটার বাসিন্দা। তার পিতার নাম মৃত সুরুজ মিয়া। মাদক ব্যবসায়ী কামাল মিয়ার কাছ থেকে গাঁজা,ইয়াবা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাৎক্ষনিক মাদক ব্যবসায়ীকে আটক করে রাত ৯.৩০ এর সময় আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং জব্দকৃত মালামাল সহ আসামী কামাল মিয়াকে করিমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।










