ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় মালচিং পেপার ব্যবহার করে শসা চাষ,কৃষকের মুখে হাসি

মোঃকাউসার মাহমুদ (ভৈরব - কুলিয়ারচর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কুলিয়ারচর -বাজিতপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষে লাভবান চাষিরা। শসা বাম্পার ফলন হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন শসা চাষিরা। বাজারে দাম ভালো থাকায় খুশি শসা চাষিরা। শষা চাষে কম পূঁজিতে বেশি লাভবান হওয়ায় দিন দিন শষা চাষ বাড়ছে উপজেলার বিভিন্ন এলাকায়। অন্যান্য ফসলে লোকসান গুণতে হলেও শসা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন চাষিরা।

কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো:ওবায়দুল হক জানান, এবারে উপজেলায় শসা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ শত হেক্টর। মালচিং পদ্ধতিতে শসা চাষে অল্প সময়ে ভালো ফলন এবং বাজার দর ভালো থাকায় উপজেলায় শসা চাষের প্রতি আগ্রহ বেড়েছে শসা চাষিদের।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে কৃষি ইউনিট (কৃষিখাত)এর আওতায় বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার কৃষকদের বিনামূল্যে বীজ,মালচিং পেপার,জৈব সার,বালাইনাশক,ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে।
সরেজমিন কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ এলাকা ঘুরে দেখা যায়, মালচিং পদ্ধতিতে শসা চাষ করে শসা চাষিরা ক্ষেত পরিচর্যা করতে ব্যাস্ত সময় পার করছেন। বাজার দর ভালো থাকায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা বলেন মালচিং পদ্ধতিতে অল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ পাওয়া যায় শসা চাষে। শসা চাহিদা বাজারে থাকায় বাজারদর বেশি বলে জানান তারা। কৃষক মান্নান মিয়া জানান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে বাস্তবায়ন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে কৃষি ইউনিট(কৃষিখাত) আমাদের বিনামূল্যে বীজ,সার, মালচিং পেপার,কীটনাশকসহ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে।

কৃষক আঃজলিল মিয়া জানান,এই পদ্ধতিতে শসা চাষ করলে পরিশ্রম কম লাগে,ফসল ভালো হয়,আগাছা কম হয়।আমরা গরীব মানুষ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পিকেএসএফ কৃষি ইউনিট (কৃষিখাত) কুলিয়ারচর শাখার স্যারেরা আমাদের বিনামূল্যে বীজ, সার,মালচিং পেপার কীটনাশকসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে।যার ফলে আমরা এইবার শসা চাষে সাফল্য লাভ করবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় মালচিং পেপার ব্যবহার করে শসা চাষ,কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৬:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫