ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারিয়াম ইরার জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিল জীবন বীমা করপোরেশন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা বহিস্কার কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:কাউসার মাহমুদ (ভৈরব প্রতিনিধি) : চট্টগ্রাম আদালতেরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির সুইপার কলোনির মৃত ধারীর ছেলে। তিনি বর্তমানে ভৈরব থানা পুলিশের হেফাজতে আছেন।এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার (৪ ডিসেম্বর) তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর ভৈরব থানাকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার পর একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। উক্ত মামলার ১নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেফতার হলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার।

আপডেট সময় : ১১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪