ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

তালা ভেঙ্গে কাপড় ব্যবসায়ীর দোকানে চুরি !!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৭৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মো. সাইফুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর টিনসেটের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নান্দাইল পৌর

এলাকার ১ নং ওয়ার্ডে মুক্ত বাজারে (চিলার বাজার) এ ঘটনা ঘটে। এঘটনায় শনিবার (২৩ নভেম্বর ) সকালে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: আজিজের পুত্র মো. সাইফুল ইসলাম মুক্ত বাজারে (চিলা বাজার) তিন বছর ধরে কাপড়ের ব্যবসা করছেন। প্রতিদিনের মত গত

বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান। পরের শুক্রবার সাইফুল ইসলাম বিকালে গিয়ে দেখতে পান দোকানের ঝাপাটের তালা ভাঙ্গা। দোকানের ভিতরে গিয়ে দেখে দোকানে থাকা ৫০ পিস লুঙ্গি,থান কাপড় ও

প্রিন্টের থান কাপড় সহ ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানের মালামাল চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। তিনি জানান- এ ব্যবসায় দিয়ে তার সংসার চলতো। বর্তমানে দোকানে চুরি হয়ে যাওয়াতে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থের অভাবে

নতুন করে আবার ব্যবসা শুরু করা কষ্টকর হয়ে পড়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালা ভেঙ্গে কাপড় ব্যবসায়ীর দোকানে চুরি !!

আপডেট সময় : ০৬:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪