ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

নবীনগরে সুশান্ত নামের এক যুবককে খুন করলো দুর্বৃত্তরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবক খুন হয়েছেন।

পরিবারের অভিযোগ, গ্রামের আশিক নামের এক ছেলে রবিবার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আজ সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ

পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন গতকাল

রবিবার রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়।

সুশান্তের মা রূপালী সরকার জানান,’আমার ছেলে সুশান্ত একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের

একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক গতকাল রবিবার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। পরে মেঘনার পাড়ে আমার ছেলের লাশ ফেলে রেখে যায়।’
সুশান্তের মা পুত্রশোকে বাড়ির উঠোনে বিলাপরত অবস্থায় আরও বলেন,’আমার দুইমাস বয়সী নাতি ও ছেলের বউডারে লইয়া আমরা এখন কি করুম, কার কাছে এর বিচার চাইমু? এই খুনের বিচার কি আমরা গরীব

মানুষ পাইমু?

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন,’ঘটনার সংবাদ পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে সুশান্ত নামের এক যুবককে খুন করলো দুর্বৃত্তরা!

আপডেট সময় : ০৪:১৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪