ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

নরসিংদীর মাধবদীতে মেঘনায় নৌকা ডুবি,ভাইয়ের মরদেহ উদ্ধার ও বোন নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মাধবদীর মেঘনাবাজার নৌকাঘাট এলাকায় মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১২ বছর বয়সী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ রয়েছে ১৪ বছর বয়সী বোন।
নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পর শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে ঘটনাস্থলের প্রায় ১ কিলোমিটার দূরে নিখোঁজ হওয়া ভাইয়ের মরদেহ ভেসে ওঠে। এখনও নিখোঁজ রয়েছে বড় বোন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মেঘনাবাজার নৌকাঘাট সংলগ্ন নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে নিখোঁজ ও নিহত ভাইবোন নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ও মাধবদী পৌর এলাকার টাঁটাপাড়া এলাকার ভাড়াটিয়া এমতাজ উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ছেলে মো. আব্দুল্লাহ (১২)।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চরদীঘলদী ইউনিয়নের টিটিরচর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মেঘনাবাজার নৌকাঘাট থেকে ভাইবোন ও মা বাবাসহ একটি ছোট নৌকায় উঠেন ৬ জন। ঘাটের অদূরে যাবার পর ঢেউ ও বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এসময় নৌ-পুলিশ ও ঘাটে থাকা লোকজন মা-বাবাসহ ৪ জনকে উদ্ধার করলেও নিখোঁজ হয় জান্নাতুল ফেরদৌস ও তার ছোট ভাই আব্দুল্লাহ।

নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পর আব্দুল্লাহর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে তার বড়বোন। তাকে উদ্ধারে মেঘনা নদীতে খোঁজাখুজি করছেন এলাকাবাসী ও স্বজনরা। দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর মাধবদীতে মেঘনায় নৌকা ডুবি,ভাইয়ের মরদেহ উদ্ধার ও বোন নিখোঁজ

আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪