ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

ফুলপুরে কয়েক যুগেও হয়নি পৌর বিলের পানি সমাধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়জুর রহমান, ফলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ২ যুগেও সম্ভব হয়নি দুটি বিলের পানি সমস্যার সমাধান। ২৪ বছরের বেশি সময় ধরে ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক বিলের পানি নিষ্কাশন ব্যবস্হা না হওয়ার চরম হতাশায় পরেছেন হাজারো মানুষ। বিল দুটির জলাবদ্ধতা সমাধানের জন্য কয়েক বছর পূর্বে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন ফুলপুরের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল করিম রাসেল,পৌর মেয়র মিঃ শশধর সেন,পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় ব্যক্তি বর্গ। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মাটি কেটে বিল গুলোর পানি নিষ্কাশন ড্রেনের শুভ উদ্বোধন করেছিলেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কিন্তুু পরবর্তীতে ড্রেন নির্মানের কাজটি আর সম্পন্ন হয়নি। এ কারনে প্রতি বছর বর্ষামৌসুমে চরম ভোগান্তিতে পরেন পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বিল সংলগ্ন লেদু সরকার বাড়ি মহল্লা ও কাড়হা গ্রামের হাজারো মানুষজন। আষাঢ় -শ্রাবন মাস এলেই বর্ষার পানিতে তলিয়ে যায় কৃষকের অসংখ্য ধানের ক্ষেত, ফিসারির পাড় ও স্হানীয় রাস্তা ঘাট। বাড়ির উঠানে থাকে হাটু বা কোমর সমান পানি। রান্না ঘর, গোয়াল ঘর, বাড়ির উনুন ও বসত ঘরে থাকে হাটু পানি। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ নানান সমস্যা। তাই এই জনদুর্ভোগ থেকে পরিত্রান চান দুই গ্রামের হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলপুরে কয়েক যুগেও হয়নি পৌর বিলের পানি সমাধান

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪