ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

বাকচান্দা ফাজিল মাদ্রাসা নান্দাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ ॥

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৮০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ’র স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির ভিত্তিতে মাদ্রাসার কমিটি গঠনের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, উক্ত বাকচান্দা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জৈষ্ঠ্যতা লঙ্ঘন করে তৎকালীন মাদ্রাসা কমিটির রেজুলিউশন খাতা গোপন করে নতুন রেজুলিউশন খাতা তৈরী করে তাতে নিজেই রেজুলিউশন তৈরী করে মাদ্রাসার সাবেক সভাপতি, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের নেতা, মাদ্রাসার সভাপতি এডভোকেট আব্দুল আহাদের স্বাক্ষর জাল করে মাওলানা আসাদুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। ফলে এলাকাবাসী, ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ মাদ্রাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করে। অভিযোগে আরও জানাগেছে, জৈষ্ঠ্যতা লঙ্ঘন করে উক্ত অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল্লাহ মাদ্রাসার নিকট তাঁর বাড়ি থাকার সুবাদে পেশী শক্তি প্রয়োগ করে পূর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করে। উক্ত আসাদুল্লাহ অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে ধরাকে সরা জ্ঞান মনে করে মোটা অংকের টাকার বিনিময় সহ পেশী শক্তি ব্যবহার করে নান্দাইল উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সিংরইল ইউনিয়নের জামাতী ইসলামের ৫নং ওয়ার্ডের বর্তমান সভাপতি আনোয়ার হোসেনকে বিদ্যুৎসাহী সদস্য এবং উদং মধুপুর গ্রামের বিতর্কিত পল্টীবাজ রাজনৈতিক নেতা জয়নাল আবেদীন খান সোহেলকে সভাপতি করে মাদ্রাসার অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডহক কমিটি গঠনের চেষ্টায় লিপ্ত থাকায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিষয়টির প্রতি এলাকাবাসী, ছাত্র-ছাত্রীর অভিভাবক ও সূধী মহল জরুরী ভিত্তিতে নান্দাইল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয় সহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকচান্দা ফাজিল মাদ্রাসা নান্দাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ ॥

আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪