ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।

তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে

ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানি মূলক তথ্য প্রচার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভাড়ি হওয়ায় ছিড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি ও করা হয়েছে। এবছর রায়পুরায় চলমান সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া

হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছিড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪