সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।।
- আপডেট সময় : ০৭:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৫৪০ বার পড়া হয়েছে

মোশারফ কবীর, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার ( ৯ আগস্ট) বেলা ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে কিশোরগন্জ- ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক শামছ-ই তাবরীজ রায়হানের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সিনিয়র সাংবাদিক অরবিন্দ পাল অখিল, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের ভূঁইয়া, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান দাদা ভাই ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হান্নান আল আজাদ প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নসহ অনতিবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীর সকল আসামিদের দ্রুত বিচারকার্য সম্পাদন করে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী পেশ করেন। এমনকি সাংবাদিক তুহিনের অসহায় পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ পাশে থাকার উদাত্ত আহ্বান জানানো হয়। গণমাধ্যমের স্বাধীনতাসহ আর কোন তুহিনকে যেন প্রকাশ্য দিবালোকে রক্ত জড়াতে না হয় সেজন্য উর্ধতন মহলের প্রতিও জোরালো দাবী পেশ করা হয়।










