সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। ।
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৫৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল করিমগঞ্জ চামটাঘাট এলাকা থেকে সাধারণ জনগনের সহযোগিতায় মাদক সহ দুইজনকে আটক করেছে। ১২ আগষ্ট সন্ধ্যা ৮ টার সময় এ ঘটনা ঘটে।
আটককৃত মোঃ নাঈম ফকির লায়ন (২৫) পিতাঃ হাবিব ফকির, গ্রাম মরি গান্ধী,পোষ্টঃনেয়ামতপুর এলাকার বলে জানা যায়। অপরদিকে বিজয় কর্মকার (২৫) পিতাঃ শংকর কর্মকার,গ্রামঃ গৌরপুর পোষ্টঃশ্যামগঞ্জ,পুর্বধলা,নেত্রকোনার বলে যানা যায়। তাদের কাছ থেকে ইয়াবা,গাজা,ব্যবহৃত মানিব্যাগ সহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।
১৩ আগষ্ট সকাল ৯ টার দিকে জব্দকৃত মালামাল সহ আটককৃত মাদক ব্যাবসায়ীয়দের করিমগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত কর্তৃক অপরাধীদেরকে (বিজয় কর্মকার -০১ বছরের জেল ও ২০০ টাকা জরিমান এবং নাঈম ফকিরকে ০৬ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়)।










