ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারিয়াম ইরার জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিল জীবন বীমা করপোরেশন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা বহিস্কার কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

নরসিংদী শিবপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সোমবার ৮ ই জুলাই ২০২৪ খ্রি.নরসিংদী শিবপুরে বাসচাপায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ঘাতক রুপসী বাংলা বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।পরে দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখা হয়।
সোমবার দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্র।তার বিষয়ে তাৎক্ষণিক আর কোনো কিছু জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,সিলেটগামী রুপসী বাংলা নামে একটি বাস দ্রুতগতিতে চৈতন্য সড়কে প্রবেশ করে।এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেহেদী।মুহূর্তের মধ্যে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, বাসচাপায় একজন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় তদন্ত শেষে আরও বিস্তারিত বলতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদী শিবপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

আপডেট সময় : ০৪:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪