ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

চট্টগ্রাম জেলা  প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৮০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৪ নং কাপ্তাই ইউনিয়ন।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে   কাপ্তাই  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল  খেলায় তাঁরা ৪-১ গোলে ২ নং রাইখালী ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

অপরদিকে একইদিন অনুষ্ঠিত  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় ২ নং রাইখালী ইউনিয়ন ২-০ গোলে ৪ নং কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে রাঙামাটি  জেলা পরিষদের সদস্য  অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস  চেয়ারম্যান বিউটি হোসেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া,  ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মিলন সহ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪