ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

এনসিপি নান্দাইল পৌর শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত ।। আগে নিজ ব্যক্তিত্বের সংস্কার প্রয়োজন – রাজন।।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোশারফ কবীর; নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল কাকচর এলাকায় শনিবার ( ১৯ এপ্রিল ) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নান্দাইল পৌর শাখার আয়োজনে জুলাই বিপ্লব ২০২৪ – এর জন-আকাঙ্খার আলোকে জুলাই গনহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আশেক আলী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -এর যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আশিকিন আলম রাজন , উপজেলা এনসিপি নেতা খন্দকার সুফি আবদুল্লাহ, সুলাইমান হাকিম বুলবুল , আহত জুলাই যোদ্ধা শেখ সাদি, সাংবাদিক আহসান কাদের মাহমুদ সহ প্রমুখ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র কাঠামোর নানাবিধ মৌলিক সংস্কার করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার আলোকে জাতীয় পরিষদ নির্বাচন প্রদানের আহ্বান জানান। এ সময় তারা জুলাই গনহত্যার দ্রুত ও কার্যকর বিচারের দাবি করেন।
এ সময় ছাত্র, সাংবাদিক, কৃষক, ব্যবসায়ি, গৃহিণী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের জন্য জন-মতামত প্রদানের উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়।

সকলের উন্মুক্ত মতামত পর্যালোচনা ও এনসিপি’র জনমুখী কার্যক্রম বিষয়ক আলোচনা শেষে প্রধান বক্তার বক্তব্যে আশিকিন আলম রাজন বলেন – রাষ্ট্র সংস্কারের জন্য আগে নিজ ব্যক্তিত্বের সংস্কার প্রয়োজন। প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিস্বার্থ পরিহার করে ও দেশের বৃহৎ স্বার্থ মাথায় রেখে স্ব-উদ্যোগে নিজেদের ইতিবাচক সংস্কার ও পরিবর্তন করতে পারলে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ।

উক্ত মতবিনিময় সভায় এনসিপি নান্দাইল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপি নান্দাইল পৌর শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত ।। আগে নিজ ব্যক্তিত্বের সংস্কার প্রয়োজন – রাজন।।

আপডেট সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫