ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্ট শুরু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক( অনুর্ধ্ব ১৭)  এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা( অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টায়  কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: নাছির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মহিউদ্দিন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, উপজেলা   ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া সহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম  খেলায় বালক বিভাগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩-০ গোলে  ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন কে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে দ্বিতীয় খেলায়  ট্রাইব্রেকারে  ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ ৭-৬  গোলে ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কল্যান বিকাশ তনচংগ্যা এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল কাদের ও স্বপন দাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্ট শুরু 

আপডেট সময় : ০১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪