ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারিয়াম ইরার জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিল জীবন বীমা করপোরেশন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা বহিস্কার কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

ক্লাশে ফিরে যাও: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৪০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিস্পত্তি হবে কোটা সংস্কারের দাবি।  এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষাথীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থাপিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাশে ফিরে যাওয়ারও আহ্বান করছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন আশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।

এ সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায়, তিনি কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রীযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্লাশে ফিরে যাও: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪