ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,নরসিংদী।
  • আপডেট সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মাধবদীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে গত মঙ্গলবার নরসিংদীর মাধবদী ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো- মাধবদী থানার পাথরপাড়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই এলাকার বকুল মিয়ার ছেলে মো. হৃদয় (২৭), মৃত ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫) ও বালুসাইর গ্রামের মুকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)। গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে ওই চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন নরসিংদীর মাধবদীর মদনপুর রোডের ৫নং ব্রিজ এলাকার ধামের ভাওলা এলাকার কাঁচা রাস্তার পাশের একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে শ্বাসরোধ করে রিকশাচালক নূরুল ইসলাম (৫০) কে হত্যা করা হয়। এসময় তার ব্যাটারি চালিত রিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরদিন সকাল ৬টার দিকে ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নূরুল ইসলাম (৫০) মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

গত ১৯ জুন নিহত নূরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে মাধবদী থানায় মামলা করেন। পরে পুলিশ জড়িত আসামিদের তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্তকরণ ও ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার ও আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪