ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন

সড়কের পাশে মিললো ইজিবাইক চালকের লাশ।।

নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি সড়কের পাশে একজন ইজিবাইক চালাকের মরদেহ পাওয়া গেছে। শনিবার (২৪ আগষ্ট) সকালে মরদেহ টি উদ্ধার করে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি রায়ের বাজার

ফাঁড়ি থানার পুলিশ। তবে ইজিবাইক চালকের সঙ্গে থাকা ইজিবাইক টি পাওয়া যায়নি। নিহত ইজিবাইক চালকের নাম মো. আল-আমিন (৩০)। সে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত

জমত আলীর পুত্র। ইজিবাইক চালিয়েই জীবিকা নির্বাহ করতো সে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- শুক্রবার ( ২৩ আগস্ট ) আসরের নামাযের পর নিহত ইজিবাইক চালক আল আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে আল-আমিন বাড়িতে না ফেরায় পরিবারের

লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন নান্দাইল -ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় একটি লাশ পড়ে আছে । নিশ্চিত

হওয়ার পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আল-আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি আঠারেবাড়ি রায়ের বাজার ফাঁড়ি থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জের আঠারেবাড়ি রায়ের বাজার ফাঁড়ি থানায় পরিদর্শক মো. আমিনুল হক জানান- মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি

হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়কের পাশে মিললো ইজিবাইক চালকের লাশ।।

আপডেট সময় : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪