ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক

ছেলের হাতে বাবা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা জেলায়, বারহাট্টায় উপজেলায় ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে ছেলের কাঠের চেলার আঘাতে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফৌজদার মিয়া (৬৫)। এ ঘটনায় ঘাতক ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে।

রবিবার (৩০ জুন) বিকেলে বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে ছোট ভাই রাজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে বলেন তাঁকে খুঁজে বের করে দিতে। বাবা খুঁজে বের করে না দেওয়ায় কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায় আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। সেইসাথে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪