ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক

নবীনগরের মোবাইল কোর্ট পরিচালনায় রিং জাল জব্দ ও জরিমানা আদায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে এবং বাইশমৌজা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা। এসময় নদীতে অবৈধ রিং জাল ব্যবহার করে মাছ ধরতে থাকা ২ জন জেলেকে গ্রেফতার করা হয় এবং নদী থেকে প্রায় ১৮০ টি রিং জাল জব্দ করা হয়। অন্যদিকে দুপুর ১:৩০ ঘটিকায় বাইশমৌজা বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৩ শত রিং জাল জব্দ করা হয় এবং এই জাল ব্যবসার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। জব্দকৃত সকল জাল জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও আটককৃত ২ জন জেলে ও ৫ জন ব্যবসায়ী, প্রত্যেককে মৎস্য সংরক্ষণ আইন,১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে নবীনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম এবং নৌ পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। এসময় অবৈধ রিং জালের ক্ষতিকর দিক সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরের মোবাইল কোর্ট পরিচালনায় রিং জাল জব্দ ও জরিমানা আদায়।

আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪