ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারিয়াম ইরার জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিল জীবন বীমা করপোরেশন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা বহিস্কার কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৫ জনকে পুনর্বাসন ও কর্মসংস্থান

জেলা প্রতিনিধি,নরসিংদী।
  • আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার(১১ জুলাই) দুপুরে সদর উপজেলার ৪ জন ভিক্ষুককে টং দোকান উপহার ও ১ জন বেকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে অটোরিকশা উপহার দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম আনুষ্ঠানিকভাবে টং দোকান ও অটোরিকশা ভিক্ষুকদের হাতে হস্তান্তর করেন।

এসময় বিস্কুট, চিপস, চকেলট, চা তৈরির উপকরণসহ দোকানের প্রয়োজনীয় মালামাল দেয়া হয়। সরকারি এসব উপহারের ফলে নিজ এলাকায় দোকান দিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে পুনর্বাসিত হবেন তারা। একজন প্রতিবন্ধী ব্যক্তি অটোরিকশা চালিয়ে ধরবেন সংসারের হাল। পুনর্বাসিত হওয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজ উপার্জনে সংসারের হাল ধরতে পারার সুযোগ হওয়ায় আনন্দিত তারা।

নরসিংদী সদর উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরও জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৫ জনকে পুনর্বাসন ও কর্মসংস্থান

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪