ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি 📰 হারানো বিজ্ঞপ্তি জমি বিক্রয়। অতঃপর অস্বীকার। প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার ও হুমকি। করিমগঞ্জের দরগাভিটা থেকে মাদক সহ ১ জন আটক।। সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য সহ ২জন আটক। । সাংবাদিক তুহিন হত্যার আসামি কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।। করিমগঞ্জে সেনাবাহিনির অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন আটক

প্রশাসন কর্তৃক নান্দাইল চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥

নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রোস্তম আলী, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া সহ পুলিশ ফোর্সের উপস্থিতিতে রোববার (৭ জুলাই) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তায় মহাসড়কের কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ের সকল অবৈধ স্থাপনা দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয় । সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানান এবং উদ্ধারকৃত সরকারি জায়গায় আর যেন অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য যাত্রী সাধারণের জন্য যাত্রী ছাউনী ও খোলা জায়গায় যানবাহন স্ট্যান্ড নির্মাণ অথবা সরকারের পক্ষ থেকে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের জোর দাবী জানান। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, সরকারি জায়গায় যেসমস্ত ঘর আছে, তা সবগুলোই ভাঙা উচিত । কিন্তু সরকারি জায়গায় অনেকগুলো অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন, যা নিন্দাজনক ও সাধারণ জন মনে প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, সরকারি জায়গাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না, এ অভিযান অব্যাহত আছে। যদি কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চায়, তবে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা হতে পারে। সরকারি জায়গা যেন সুরক্ষিত থাকে, সেজন্য সকলকেই সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশাসন কর্তৃক নান্দাইল চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥

আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪