কিশোরগঞ্জ ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার

হুইসেলব্লোয়ার সুরক্ষা আইনের গেজেট প্রকাশ

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (৪ জুন) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ বিধিমালাটি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিনিয়োগকারী ও সাধারণ জনসাধারণের দেখার জন্য সহজলভ্য করা হয়েছে। 

শেয়ারবাজারের শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়াতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন [পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান] বিধিমালা, ২০২৬’-এর গেজেট অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়েই এ গুরুত্বপূর্ণ বিধিমালাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।