কিশোরগঞ্জ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার

হোসেনপুরে বালিকা শামসুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বাতিলের দাবিতে মানববন্ধন

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কেশেরা শামসুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূইয়া হিমেলের  পদ বাতিলেরদাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদেরঅভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো প্রস্তাবিত নামের তালিকায় যাঁর নাম ছিল না, তাঁকেই শেষ পর্যন্ত সভাপতি মনোনীত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সুপারিশপত্র ও অন্যান্য নথিতেতারিখের অসংগতি এবং তথ্যগত পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

জানা যায়, গত ১৭ নভেম্বর২০২৬ তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকশিক্ষা বোর্ড বিদ্যালয়টির অ্যাডহক কমিটির চূড়ান্ত অনুমোদন দেয়। তবে কমিটির সভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল)-এর মনোনয়নকে কেন্দ্রকরে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়।

প্রস্তাবিততালিকায়ছিলতিনজনেরনাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন সুলতানার স্বাক্ষরিত স্মারক নং—শাইআবাউবি/৪৭, তারিখ ২৯ জুলাই ২০২৬-এর একটি প্রস্তাবজেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, হোসেনপুরের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে অ্যাডহককমিটির সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন—

১. রেকসোনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হোসেনপুর, কিশোরগঞ্জ।২. মোহাম্মদ গোলাম হায়দার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, কিশোরগঞ্জ।

৩. ইসরাত জাহান স্মৃতি, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান), হোসেনপুর মডেল সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ।

 

এ ছাড়া একই প্রস্তাবে অভিভাবক সদস্য হিসেবে মারফত আলী (পিতা: মৃত মিরাজ মিয়া, গ্রাম: লাখুহাটি, ডাকঘর: গাঙ্গাটিয়া) এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রস্তাবিত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. কামাল উদ্দীনের (ইনডেক্স নং: ৫৬৭৯৬৭২৮) নাম উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট প্রস্তাবটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিস্বাক্ষরিত হওয়ার তথ্যও পাওয়া গেছে।

সংসদ সদস্যের সুপারিশে অন্য ব্যক্তির নাম অন্যদিকে, জাতীয় সংসদের সদস্য (১৬২ কিশোরগঞ্জ-১, সদর-হোসেনপুর) মোহাম্মদ মাজহারুল ইসলামের প্যাডে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি সুপারিশপত্র দেওয়া হয়। পত্র নং—বাংস/কিশো-১/২০২৬-৬৬-তে হোসেনপুর উপজেলারগোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত কেশেরা শামসুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল)-কে মনোনীত করারঅনুরোধ জানানো হয়।

সুপারিশপত্রে তাঁর পরিচয় হিসেবে পিতা: মৃত শামছুদ্দিন মাস্টার, গ্রাম: আনুহা, ডাকঘর: সুরাটি, উপজেলা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ উল্লেখ রয়েছে।

এখানেই স্থানীয়দের প্রধান আপত্তি। তাঁদের প্রশ্ন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের মাধ্যমেপাঠানো প্রস্তাবিত তালিকায় নাম না থাকা সত্ত্বেওকোন প্রক্রিয়ায় এবং কী বিবেচনায় অন্যএকজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলো?

নথিতে তারিখের অসংগতি, অবস্থান নিয়েও ভিন্ন তথ্য

সংশ্লিষ্ট নথিপত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রস্তাবপত্রে তারিখ উল্লেখ রয়েছে ২৯/০৭/২০২৬খ্রি.। অন্যদিকে, সংসদসদস্যের সুপারিশপত্রের স্বাক্ষরের পাশে ৩১/০৭/২০২৬এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ের সিলের পাশে ১৩/০৭/২০২৬তারিখ দেখা যাচ্ছে।

অর্থাৎ, সুপারিশপত্রে স্বাক্ষরের তারিখ এবং বোর্ডের কার্যালয়ের সিলের তারিখের মধ্যে সময়গত অসংগতি রয়েছে বলে উপস্থাপিত নথিতে প্রতীয়মান হয়। এ ছাড়া বিদ্যালয়েরনিজস্ব চিঠিতে প্রতিষ্ঠানের ঠিকানা 'গ্রাম: কেশেরা, ডাকঘর: গাঙ্গাটিয়া, উপজেলা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ' উল্লেখ করা হলেও সুপারিশপত্রে প্রতিষ্ঠানটিকে গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত বলে পরিচয় দেওয়া হয়েছে। এসব তথ্যের যথার্থতা ও নথি প্রক্রিয়াকরণেরধারাবাহিকতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হুমকি-ধমকির অভিযোগ, তদন্তের দাবি

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সভাপতির দায়িত্ব পাওয়া ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, বিএনপির নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মনীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরপ্রস্তাবকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি। কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারেরমাধ্যমে কমিটি গঠন করা হলে তা প্রতিষ্ঠানের শিক্ষারপরিবেশ ও প্রশাসনিক স্থিতিশীলতারওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাঁরা আরও বলেন, প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনেরমাধ্যমে প্রস্তাবিত নামের তালিকা থাকা সত্ত্বেও ভিন্ন একজনকে সভাপতি মনোনীত করার পেছনে কী প্রক্রিয়া অনুসরণকরা হয়েছে, তা প্রকাশ করাপ্রয়োজন।

বোর্ডের ব্যাখ্যা ও নিরপেক্ষ তদন্তের দাবি

মানববন্ধন থেকে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে অনুসৃত প্রক্রিয়া ও দাপ্তরিক নথিযাচাই, সুপারিশপত্রের তারিখ ও তথ্যগত অসংগতিতদন্ত, প্রস্তাবিত তালিকার বাইরে মনোনয়নের কারণ ব্যাখ্যা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিতর্কিত সভাপতি পদ বাতিল করেবিধি অনুযায়ী নতুন করে মনোনয়নের ব্যবস্থা করা।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলেরপ্রত্যাশা, শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশবজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।