কিশোরগঞ্জ ০৮ জুলাই ২০২৬, বুধবার

পাকুন্দিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাড্য শোভাযাত্রা

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

৩ বার পড়া হয়েছে

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে বর্ণাড্য শোভাযাত্রা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এসব কর্মসূচীর আয়োজন করে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় পল্লী উন্নয়ন সমিতির ৫০ জন সদস্যদের  গাছের চারা উপহার দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিআরডিবির পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক বুলু।

এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূরে আলম, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো.কামাল উদ্দিন, এরফান উদ্দিন,  পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।