কিশোরগঞ্জ ১৮ অক্টোবর ২০২৬, রবিবার

কিশোরগঞ্জে গরুর চামড়া কিনে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ১১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের সবচেয়ে বড় চামড়ার বাজার শহরের পৌর মার্কেট এলাকার ‘মোরগ মহলে’ এখন কেবলই চামড়া ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস। সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেকেরও কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমী ও স্থানীয় ব্যবসায়ীরা। ঢাকার পাইকারদের সিন্ডিকেট এবং বাজারে কোনো ট্যানারি মালিক না আসায় চরম হতাশায় দিন কাটছে তাদের।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চামড়া বাজারে গিয়ে দেখা গেছে এমন হৃদয়বিদারক চিত্র। আশপাশের জেলা ও উপজেলার হাওরাঞ্চল থেকে হাজার হাজার পিস চামড়া নিয়ে এই বাজারে এসেছিলেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। কিন্তু দিনশেষে উপযুক্ত দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন তারা।