কিশোরগঞ্জ ১৮ অক্টোবর ২০২৬, রবিবার

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিম

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৭৫ বার পড়া হয়েছে

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের সাম্প্রতিক ভোলবদল ও নতুন নতুন লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। একই সঙ্গে এই ‘বদলে যাওয়া’ সুপারস্টারের সঙ্গে আগামীতে আবারও বড় পর্দায় জুটি বাঁধার ইঙ্গিতও দিয়ে রাখলেন এই গ্ল্যামার কন্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান লুক ও কাজের পরিবর্তনের প্রশংসা করে মিম বলেন, ‘এটা ভালো লাগছে। দিন দিনি উনি নিজেকে পরিবর্তন করছেন।’

শাকিব খানের ফ্যাশন ও লুক নিয়ে নিজের আগের ভাবনার কথা জানিয়ে এই নায়িকা আরও বলেন, ‘উনার সাথে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, উনাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটা মেইনটেইন করছেন এখন। আমাদের দেখতেও ভালো লাগছে তাকে।