কিশোরগঞ্জ ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্ক ক্লাব গঠন

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১০৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্ক ক্লাব গঠন করা হয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান তাহসিন কে সভাপতি , মুনতাসির রহমান প্রসূন কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্ঠা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার হয়বতনগর ক্যাম্পাসের প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান খান, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ রুহুল আমিন,জনাব, আনিসুর রহমান,জনাব ফজলুর রহমান, লাবন্য রহমান,সুরাইয়া ইসলাম বৃষ্টি। নির্বাচিত অন্যান্য সদস্য সহ সভাপতি ইশরাত বিনতে আরেফিন চন্দ্র,যুগ্ন সাধারণ সম্পাদক বায়জিদ হাসান মাহির, শাহানাজ ইসলাম মাহি, মোঃ রাফিউল ইসলাম,ঐশ্বর্য শীল মোহনা, তাইবা জান্নাত তোয়া,অনয় খান কে সদস্যকে ১ বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। কমিটির সকল সদস্যবৃন্দ নিজেদেরকে দেশের শ্রেষ্ঠ বির্তক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করে সকলের কাছে দোয়া চান।